আমি প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে তো?

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন।সেই ভিডিওটি নেট দুনিয়ায় আপাতত ঝড় তুলেছে।

ভিডিওতে দেখা যায়, নীল ফুল হাতা শার্ট পরা ওবামা তার পাশে রাখা একটি ল্যান্ডফোন থেকে একটি নম্বরে ডায়াল করছেন। আসলে এক নারীকে ফোন করে এবারের ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের হয়ে ভোট চেয়েছেন বাইডেনেরই সাবেক ‘বস’।

এলিসা ক্যামেরোটা নামে যে নারীকে তিনি ফোন করেছিলেন দেশের সাবেক প্রেসিডেন্টের ব্যবহারে তিনি তো মুগ্ধই, নেট-নাগরিকদের অনেকেই ওবামার প্রশংসায় এখনও পঞ্চমুখ।

ভিডিওটি শেয়ার করার আগে একটি নোট লিখেছেন ওবামা। বলেছেন, ‘বাড়িতে থেকে বা পোলিং স্টেশনে গিয়ে পার্থক্যটা আপনিই গড়তে পারবেন। অনেক প্রদেশেই মাত্র কয়েকটা ভোটের হেরফেরেই অনেক কিছু হতে পারে…।’’

ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, এলিসা ফোনটা তোলার পরেই নিজের পুরো নাম বলে তাকে তিনি জিজ্ঞেস করেন, ‘আমি আপনাদের প্রেসিডেন্ট ছিলাম, মনে আছে?’ এলিসা ততক্ষণে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির গলা চিনে ফেলেছেন। তিনি উত্তর দেন, ‘আমার মনে হয় এবার প্যানিক অ্যাটাক হবে।’

ওবামা তাকে মনে করিয়ে দেন, মঙ্গলবারের ভোটের কথা। জানান, এবারের ভোট কেন এত গুরুত্বপূর্ণ। বলেন, ‘আমি চাই বাইডেন আর কমলার হয়ে আপনি ভোট দিন। চাইলে আপনার পোলিং বুথ সংক্রান্ত সব তথ্যও আমি আপনাকে দিতে পারি।’

এলিসা উত্তরে জানান, তিনি সব জানেন, তিনি অবশ্যই ভোট দিতে যাবেন। কথার মাঝেই শোনা যায় এক শিশুর গলা। ওবামা এবার এলিসাকে জিজ্ঞেস করেন ব্যাপারটা ঠিক কী।

এলিসা জানান, তার আট মাসের ছেলে রয়েছে। নাম জ্যাকসন। ওবামাকে তাকে জ্যাকস সম্বোধন করে তার সঙ্গে কথা বলতে চান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর