অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। অসুস্থ অবস্থায় সোমবার (২ নভেম্বর) রাতে হঠাৎ হাসপাতালে নেওয়া হয়েছে ম্যারাডোনাকে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন ম্যারাডোনা। অসুস্থতার মধ্যেই জন্মদিন পালন করতে ক্লাব জিমনাসিয়ায় এসেছিলেন। চিকিৎসার জন্য তাকে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লিপোলদো লুকের তত্ত্বাবধানে তার সবধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
চিকিৎসা প্রসঙ্গে তার চিকিৎসক বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার অবস্থা ভালো যাচ্ছিল না। তাকে অন্তত ৩ দিন পর্যবেক্ষণে রাখা হবে। মানসিকভাবেও ভালো নেই তিনি। আর এটা তার শরীরে প্রভাব ফেলেছে।’
বার্তাবাজার/কে.জে.পি