দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৯টি অঞ্চলে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ (৩ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদনদীর পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছেন।

তাতে বলা হয়, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। গতকাল সোমবার নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে অক্টোবর মাসেও এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ছিল। তবে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর