বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৩ হাজার জন। মৃত্যু হয়েছে ৫ হাজার ৭০৬ জন মানুষ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১১ হাজার ২৩৬ জনে। মোট শনাক্ত ৪ কোটি ৭৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪০ লাখের বেশি মানুষ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৬৬ হাজার ৯১৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন।
বার্তাবাজার/কে.জে.পি