যশোরের বেনাপোলে মোটর সাইকেল’র কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের উপর চড়া হয়ে পকেট থেকে চাকু বের করার সময় চাকুসহ ডালিম নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ।
সোমবার (২ নভেম্বর)বেনাপোল পৌরসভা রোডে ট্রাফিক পুলিশ চাকু সহ তাকে আটক করেন।আটক ডালিম শার্শা থানাধীন নাভারণ রেল স্টেশন এলাকায় মরহুম জামাল হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মোটর সাইকেল যোগে এক ব্যক্তি সড়ক বেয়ে যাবার সময় ট্রাফিক পুলিশ দাঁড় করিয়ে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে এসময় চালক পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সে পকেট থেকে চাকু বের করতে গেলে পুলিশ তাকে চাকুসহ হাতেনাতে আটক করেন। আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং— ৩/৪৪৩, তাং ২ নভেম্বর ২০২০ইং।
তিনি আরো বলেন, আটক আসামিকে মঙ্গলবার (৩ নভেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/অমি