দিল্লির কাছে হেরেও প্লে অফে কোহলির আরসিবি

১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় নাম্বারে রয়েছে দিল্লি ক্যাপিটালস। আর তৃতীয় দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত হলো ব্যাঙ্গালুরুরও। তাদের রান রেট -০.১৭২। কেকেআরেরও পয়েন্ট ১৪। তবে তাদের রানরেট -০.২১৪। শেষ ম্যাচে কেকেআরের সমর্থকদের হায়দরাবাদের পরাজয় কামনা করাছাড়া কোনো উপায় নেই। ১৩ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১২। রান রেট ০.৫৫৫।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্যাঙ্গালুরুর। দেবদুত পাড্ডিকালের হাফ সেঞ্চুরি, এবি ডি ভিলিয়ার্সের ৩৫ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু।

জবাব দিতে নেমে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং আজিঙ্কা রাহানের দারুন ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় দিল্লি। ৪১ বলে ৫৪ রান করে সাজঘরে ফিরে যান শিখর ধাওয়ান। ৪৬ বলে ৬০ রান করে ফিরে যান আজিঙ্কা রাহানে। শেষ মুহূর্তে রিশাভ পান্ত ৭ বলে ৮ এবং মার্কাস স্টোইনিজ ৫ বলে ১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর