বাল্য বিয়ে মুক্ত ইউনিয়নে নবম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ে করলেন চেয়ারম্যান

বাল্য বিয়ে মুক্ত ঘোষণা দেওয়া হয় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নকে। কিন্তু শেষ পযর্ন্ত সেই ইউনিয়নেরই চেয়ারম্যান আবু তালেব সরকারের বিরুদ্ধে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত রোববার রাতে ৪৮ বছর বয়সী ইউপি চেয়ারম্যান বাল্য বিয়ে করেন। এলাকাবাসী বলেন, এটি তার তৃতীয় বিয়ে।

এ বিষয়ে বকসীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুজ্জামান বলেন, বিয়ে করা সেই শিক্ষার্থী তার স্কুলে মানবিক বিভাগের নবম শ্রেণিতে অধ্যয়নরত।

ইউপি চেয়ারম্যান আবু তালেব সরকার বিয়ের কথা স্বীকার করে বলেন, ‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদ অনুযায়ী আমার স্ত্রীর বয়স ২০ বছর। স্কুলের বিভিন্ন শ্রেণিতে একাধিকবার ফেল করায় সে এখনো স্কুল শিক্ষার্থী।’

এ বিষয়ে উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, বিষয়টি আমি এখনো জানতে পারিনি। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর