সকল প্রকার ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে এই ঘোষণা দেন ডানহাতি এই অলরাউন্ডার। রবিবার ম্যাচ শেষে চেন্নাই সতীর্থদের এমনটাই জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার।
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের নিয়মিত মুখ ছিলেন ওয়াটসন। গেল বছর নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশকে বিদায় জানিয়েছিলেন। এবারে আইপিএলকে বিদায় জানাবার মধ্য দিয়ে পুরো ক্রিকেটকে গুডবই বললেন অস্ট্রেলিয়ান এই ডানহাতি অলরাউন্ডার।
টাইমস অফ ইন্ডিয়ার একটি সূত্র ওয়াটসনের অবসরের বিষয়ে বলেন, ‘ক্রিকেটে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার আগে ড্রেসিংরুমে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ওয়াটসন। তিনি বলেছিলেন এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাটা তাঁর জন্য একটি ভালো সুযোগ ছিল।’
কেএস/বার্তাবাজার