নভেম্বরে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আর এই সময়ের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গতকাল (২ নভেম্বর) দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর আগে অক্টোবর মাসেও এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিলো। তবে একটি নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও সেটি আর ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।

দীর্ঘমেয়াদী এ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর