আফগানিস্তানে বইমেলায় এলোপাতাড়ি গুলি, নিহত ১৯

আফগানিস্তানে এলোপাতাড়ি গুলিতে ১৯ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে কাবুল বিশ্ববিদ্যালয়ের বইমেলায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ২২ জন আহত হয়েছে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে। আফগান-ইরানিয়ান আয়োজিত ওই বইমেলায় অনেক অতিথি উপস্থিত ছিলেন।

হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দেশটির প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দিয়েছিলেন। আচমকা শোনা যায় গুলির শব্দ। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ৩ বন্দুকবাজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

আফগানিস্তানের প্রেসিডেন্ট এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হেলমন্দের তালিবান ঘাঁটিতে সাম্প্রতিক মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে এমন ধারণা করছেন তিনি। তবে আফগান তালিবান জানিয়েছে, এই নাশকতায় তারা জড়িত নয়।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর