রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজারে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মগবাজার রেলক্রসিং পার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় সুমন দাসকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন দাস দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মৃত নির্মল দাসের ছেলে। নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/ডি.এস