মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের দ্বিবার্ষিক নিবার্চনে দায়িত্বপ্রাপ্ত নিবার্চন কমিশনের আয়োজনে সোমবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘অভিষেক’ অনুষ্ঠিত হয়।
নিবার্চন কমিশনের সদস্য আবুল কাশেম অনুরাগীর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নিবার্হী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম, গাংনীর বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবউদ্দীন আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম অনুরাগী।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি শেষে প্রত্যেক সদস্যকে রজনীগন্ধার স্টিক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম এ খালেক। পরবর্তীতে নিবার্চন কমিশনের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন মহোদয় নব নিবার্চিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী নূরজাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামমান মাষ্টার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, বামন্দী ইউপি আওয়ামীলীগের সেক্রেটারী ওবাইদুর রহমান কমল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক যুবলীগ নেতা আল ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম ও সাধারন সম্পাদক নূরুজ্জামান পাভেল ক্লাবের সদস্যদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সরকারের উন্নয়নের ধারাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করে অনুভূতি প্রকাশ করেন। এসময় সিনিয়র সাংবাদিক হারুনুর রশীদ রবি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গাংনী উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারী কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/ডি.এস