৫ দফা দাবীতে ওলামায়ে মাশায়েখের প্রতিবাদ বিক্ষোভ

ফ্রান্সে নবী মুহাম্মাদ (সাঃ)কে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ বিক্ষোভ করেছে ওলামায়ে মাশায়েখরা। এসময়ে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফ্রান্সের পন্য বর্জন, পাঠ্য পুস্তকে নবীজীর জীবনী অর্ন্তভূক্তসহ পাঁচ দফা দাবী উত্থাপন করা হয়।

আজ (০২ নভেম্বর) সোমবার বিকাল সোয়া তিনটার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বনী কুমার হল চত্বরের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়।

নগরীর খাজা মাঈনুদ্দিন চিশতি (রহঃ) মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হাদির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আঃ মান্নান, সাধারণ সম্পাদক মাওলানা সামসুল আলম, মুফতি মাহমুদুর রহমান মাহবুব, মাওলানা আঃ রব ও আবি আব্দুল্লাহ প্রমুখ।

পরে বিক্ষোভ মিছিল বেড় করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বনী কুমার হল চত্বরে ফিরে এসে মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ শেষ করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর