ত্রিশালে ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদের সংবাদ সম্মেলন

জাতীয় সংসদ সদস্য ও ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, করুচিপূর্ণ ও মানহানীকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এমপি পুত্র ও ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ।

আজ (সোমবার) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ জানান, সাম্প্রতিক কালে একটি কুচক্রী ও স্বার্থান্মেষী মহল ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি সহ আমার পিতা ও আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেড কোয়ার্টার, দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন স্থানে মিথ্যা, কাল্পনিক ও মানহানিকর অভিযোগ দায়ের করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে লিপ্ত হয়েছে। কিছু ভুয়া নিবন্ধন বিহীন অনলাইন পোর্টাল ও ফ্যাক ফেইসবুক আইডির মাধ্যমে এসব অপপ্রচার চালানো হয়েছে, যার কোন অস্থিত্বই নেই।

আমার পিতা ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত সমগ্র ত্রিশালে যে উন্নয়ন কর্মকান্ড করেছিলেন তা ত্রিশালের জনগণসহ সর্বমহলে স্বীকৃত।

২০১৮ সালের ডিসেম্বরে আমার পিতা পুনরায় দলের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২২ মাসে ত্রিশালে উন্নয়নের জোয়াার বইতে শুরু করেছে। ত্রিশালের সর্বস্তরের মানুষ তাকে উন্নয়নের রুপকার হিসাবে শ্রদ্ধা করেন। আমি বাবার রাজনীতির সুবাধে ২০০১ সাল থেকে রাজনৈতিক সকল কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

কয়েক দিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার নাম করে একটি অডিও ক্লিপ প্রকাশিত হয়, যাহা আমার বোধগম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্তে লিপ্ত রয়েছে। উল্লেখিত বিষয়ে আমি বা আমার পরিবার কোন ভাবেই জড়িত নই।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সারাদেশে যে সকল দৃশ্যমান উন্নয়ন কর্মকান্ড করেছেন তারই ধারাবাহিকতায় ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সাহেবের নেতৃত্বে ত্রিশালে সর্বক্ষেত্রেই উন্নয়নের জোয়ার বইছে সে উন্নয়ন কার্যক্রমকে অপপ্রচারের উদ্দেশ্যে নির্বাচিত সংসদ সদস্য, দল ও সরকারের ভাবমূতি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আবুল কালাম, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোখছেদুল আমীন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর