মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে স্কুলছাত্র নিহত

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সিহাব উদ্দিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের শেখেন মাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিন চৌদিঘি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং শেখের মাড়িয়া গ্রামের ফেরদৌস উদ্দিনের ছেলে।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী জানান, সিহাব উদ্দিন তার বাবার মোটরসাইকেল নিয়ে গ্রামের সড়কে চালানো শিখছিল। এসময় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর