দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৬ জনের। মৃত্যু হয়েছে ২৫ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৬৬ জনে। মোট শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭৩৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন করোনা রোগী।
সোমবার (২ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন।
বার্তাবাজার/কে.জে.পি