যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজা ও ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মনু বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর র্যাব—৬ সদস্যরা।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করাহয়।গ্রেফতারকৃত নারী মাদক ব্যাবসায়ী হলেন,বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের শাহাবউদ্দিনের স্ত্রী মনু বেগম (৩৫)।
র্যাব—৬ যশোর ক্যাম্প কমান্ডার এম সরোয়ার হুসাইন বার্তা বাজার কে জানান, মনু বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তল্লাশি করে ৩শ’ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধান করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/অমি