দেশের মাদক পাচারের অন্যতম রুট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কারণে মাদক পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করে। এবার ইয়াবা পাচারের ভিন্নরূপ দেখল লোহাগাড়া থানা পুলিশ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এর সামনে চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারের তেলের ট্যাংক থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় কার চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কারটি।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার পশ্চিম ছনখোলা এলাকার মৃত দিলীপ দিলীপ দাশের পুত্র (৩২) দিপক দাশ।
রবিবার রাতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি