আশুগঞ্জ রেলস্টেশনে নেই প্রয়োজনীয় লোকবল, সেবাবঞ্চিত যাত্রীরা!

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জবাসীর রেল পথের যাতায়াতের একমাত্র ভরসা আশুগঞ্জ রেলষ্টেশন। সড়ক, মহাসড়কের বেহাল অবস্থা, ঘনঘন সড়ক দুর্ঘটনার কারণে যাত্রীরা নিরাপদ, আরামদায়ক ও সুলভ মূল্যে ভ্রমণের জন্য রেলপথ বেঁচে নিচ্ছেন প্রতিনিয়ত। তাই যতই দিন যাচ্ছে মানুষ সড়ক পথের তুলনায় রেলপথ ভ্রমনে ঝুঁকছে।

ফলে এই ষ্টেশনে প্রতিনিয়তই বাড়ছে যাত্রী সংখ্যা। কিন্তু ষ্টেশনে চাহিদা অনুযায়ী জনবল না থাকায় যাত্রীরা পাচ্ছেনা তাদের সেবা। জনবল সংকটের কারণে চরম ভাবে ভুগছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলষ্টেশনটি।

ছবি: বার্তা বাজার।

এই রেল ষ্টেশনে কমপক্ষে হলেও ১০ জন জনবল থাকার কথা থাকলেও সেখানে বর্তমানে ষ্টেশন মাস্টারসহ ৪ জন জনবল রয়েছে। জনবল সংকটে নিরাপত্তার অভাবে ঝুকিপূর্ণ ভাবে চলছে এই ষ্টেশনটি। এবং যাত্রীরা পাচ্ছেনা কাংক্ষিত সেবা। প্রতিনিয়তই ঘটছে চুরি-ছিনতায়ের ঘটনা।

আশুগঞ্জ রেল ষ্টেশন থেকে প্রয়োজনের তাগিদে প্রতিদিন হাজরেরও অধিক যাত্রী ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও নৌয়াখালিতে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু ষ্টেশনে প্রয়োজনীয় লোকবল না থাকার কারনে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। ট্রেন সময়সূচী ব্যাতীত ষ্টেশনে গেলে কোন রকম সেবা পাচ্ছে না যাত্রীরা। প্লাটর্ফমে বিশ্রামাগাড় প্রায় সময়ই বন্ধ থাকে। ফলে দূর-দূরান্ত ভ্রমনকারী যাত্রীরা পড়তে হয় বিপাকে।

রেল ষ্টেশন সূত্রে জানা যায়, যেখানে একটি রেলষ্টেশন পরিচালনা করতে ১০ জন লোকবল থাকার কথা সেখানে মাত্র ৪ জন লোকবল আছে। তাদের মধ্যে ষ্টেশন মাষ্টার ১ জন, টিকেট কাউন্টারে বুকিংয়ে ১ জন, গুডস সহকারী ১ জন ও পোটার ১ জন রয়েছে। যেখানে বুকিংয়ে ৩ জন থাকার কথা সেখানে রয়েছে ১ জন, গুডসে ৩ জন থাকার কথা সেখানে রয়েছে ১ জন ও টালী পদে ২ থাকার কথা থাকলেও সেখানেও কোন লোকবলও নেই।

মহানগর এক্সপ্রেসে ঢাকা যাবেন বৃদ্ধা জাহানারা বেগম জানান, শারিরিক অবস্থা ভাল থাকায় ট্রেনে যেতেই আরামদায়ক মনে করেন তাই ষ্টেশনে আসছেন। কিন্তু ষ্টেশনে এসে ঠিকেট কাটতে দীর্ঘ লাইন ধরে ঠিকেট কাটতে হয়েছে। কিন্তু ষ্টেশনে ২ টি কাউন্টার থাকলেও লোকবলের অভাবে কাংক্ষিত সেবা পাচ্ছেন না উনার মত অনেকেই।

আশুগঞ্জ রেলষ্টেশনের মাষ্টার নূর-নবী জানান, আশুগঞ্জ রেলষ্টেশনটি একটি প্রাচীন রেল ষ্টেশন। কিন্তু ষ্টেশনে প্রয়োজনীয় লোকবলের অভাবে আমাদেরও ষ্টেশনটি পরিচালনা করতে কষ্ট হচ্ছে। আর লোকবলের অভাবে যাত্রীরাও পাচ্ছে না কাংক্ষিত সেবা। কিন্তু রেলওয়ে নিয়োগে মামলাগত জটিলটা থাকায় রেলওয়ে কোন লোকবল নিয়োগ দিচ্ছে না। মামলা নিষ্পত্তি হলেই রেলে নতুন নিয়োগ দেওয়া হলেই যাত্রীরা কাংক্ষিত সেবা পাবে বলে জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর