২০২১ সালে ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। ২০২১ সালে সরকারি সাধারণ ছুটি থাকবে ২২ দিন। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ছুটির তালিকা চূড়ান্ত করে। এ ছুটি সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় কার্যকর হবে।
তালিকা অনুযায়ী, ২০২১ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। আর সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। সব মিলিয়ে মোট ২২ দিন।
তিনি আরও বলেন, সাধারণ ছুটির মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। নির্বাহী ছুটির আটদিনের মধ্যে একদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন।
বার্তাবাজার/কে.জে.পি