বাংলাদেশে এসে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরা ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ।
সোমবার (২ নভেম্বর) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে আটকেপড়া প্রবাসীরা বিক্ষোভ করেন।
এ সময় একজন প্রবাসী বলেন, করোনাভাইরাসের কারণে মার্চ মাসে দেশে এসে অনেক কষ্টে জীবন কাটছে। শেষ হয়ে গেছে ভিসার মেয়াদ।
জানা গেছে, করোনা মহামারির কারণে মালায়েশিয়া কর্মরত অনেক বাংলাদেশি ছুটিতে এসে আটকে পড়েছেন। প্রবাসীদের মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে এ কর্মসূচি পালন করছেন।
এ সময় প্রবাসীদের তুলে ধরা দাবিগুলো হলো- ভিসার মেয়াদ বৃদ্ধি করা ও সহজ এবং স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতির জন্য মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা। স্বাস্থ্যবিধি মেনে চার্টার্ড ফ্লাইট এর মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার পথ উন্মুক্ত করা। ছুটিতে এসে যদি কোন প্রবাসী মারা যায় তাহলে তার পরিবারকে আর্থিক সহায়তা হিসাবে ৫ লাখ টাকা দিতে হবে। মহামারির কারণে ছুটিতে আটকেপড়া প্রবাসীদের নগদ অর্থ সহায়তা ও প্রাণোদনা দিতে হবে। সব দেশে জেলে থাকা প্রবাসীদের আইনি সহায়তা দিতে হবে।
বার্তা বাজার/কে.কে