বগুড়ার শেরপুরে শালফা দক্ষিনপাড়া গ্রামে ১ নভেম্বর রোববার রাতে সাপের কামড়ে বাবলু শেখ (৩২) এর মৃত্যু হয়েছে।
জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের সাখাওয়া-দাওয়া শেষ করে শালফা গ্রামের মহির উদ্দিন শেখের ছেলে বাবলু শেখ প্রতিদিনের ন্যায় গত রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যায়।
বিছানার উপরে আগে থেকেই একটি দারাজ জাতের সাপ উঠে ছিল। ঘুমের মধ্যে অজান্তেই সাপের উপর বাবলুর হাত পরলে সাপ তাকে ছোবল মারে। পরে স্থানীয় এক ওঝার মাধ্যমে ঝারফোক দিয়ে বিষ নামিয়ে আবার তার বিছানায় ঘুমিয়ে যায়।
ঘুমানোর পর আনুমানিক রাত ১২ টার দিকে সে বেশি অসুস্থ হয়ে পরলে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বার্তাবাজার/অমি