পাবনার আটঘরিয়া উপজেলার চকধলেশ্বর গ্রামের একটি পুকুর থেকে আমেনা খাতুন (২৫) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে স্বামী ও শ্বাশুড়িকে আটক করা হয়েছে।
নিহত আমেনা খাতুন উপজেলার চকধলেশ্বর গ্রামের আমিন উদ্দিনের মেয়ে ও আজিমউদ্দিনের স্ত্রী। আজ সোমবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে জিজ্ঞেসাবাদের জন্য স্বামী আমিন উদ্দিন ও শাশুড়ী রাশিদা বেগমকে আটক করা হয়েছে। নিহত আমেনা আট মাসের গর্ববতী ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি