কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত এর কার্যকারী টিক আবিষ্কার না হলেও নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব।

এমন পরিস্থিতিতে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর সেলফ-কোয়ারেন্টাইনে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তবে তার কোনো করোনা উপসর্গ নেই।

গতকাল রোববার (১ নভেম্বর) রাতে এক টুইটার বার্তায় নিজেই এ কথা জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

তেদ্রোস বলেন, ‘আমি করোনায় আক্রান্ত কোনো এক ব্যক্তির সংস্পর্শে এসেছি তা জানা গেছে।’

তিনি বলেন, ‘আমি ভালো আছি এবং আমার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে আমি আগামী কয়েক দিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবো। ডব্লিউএইচও’র বিভিন্ন প্রটোকল মেনে আমি বাসা থেকে কাজ করবো।’

তেদ্রোস করোনা মোকাবিলার লড়াইয়ে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটির অব্যাহত প্রচেষ্টার একেবারে সামনে রয়েছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর