টানা আড়াই মাস পরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ডাম্প ফেরি চলাচল শুরু হয়েছে। অন্যদিকে ২ মাস বন্ধের পর রাত থেকে ফেরি সচল হয়েছে। গতকাল রবিবার রাতে পরিক্ষামূলকভাবে ২টি ফেরি চালানো হয়।
বিআইডব্লিটিসি জানিয়েছেন, শিমুলিয়ায় এখন ১১টি ফেরি রয়েছে। এর মধ্যে আজ সোমবার সকাল থেকে ৫টি ছোট ফেরি এবং ৩টি ডাম্প চলছে। অপর ৩টি ফেরি ঘাটে আছে। সেগুলো এখনও চালানো যাচ্ছে না। এছাড়া ৪টি রো রো ফেরিসহ ৬টি অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছিল। সে ফেরিগুলো এখন শিমুলিয়ায় ফিরিয়ে আনা হবে।
দীর্ঘদিন ধরে শিমুলিয়া-কাঁঠলবাড়ি রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। লঞ্চ ও স্পিডবোটে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। আর রাতে পদ্মা পার হওয়ার কোনও সুযোগ নেই।
বার্তাবাজার/কে.জে.পি