আজ সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
স্থানীয় সরকার বিধান নিয়ে নির্বাচন কমিশন নতুন আইন তৈরির যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন।
দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/কে.জে.পি