কুয়েত থেকে ফিরতে পারে ২ লাখের বেশি বাংলাদেশি

চলতি বছরে বিদেশি অভিবাসী ৭০ থেকে ৩০ শতাংশে কমিয়ে আনার জন্য সংসদে আইন পাশ করেছে কুয়েত। এর ফলে চাপে পড়েছে সে দেশে অবস্থান করা ৬ লাখ বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজারে বাংলাদেশ বড় ধাক্কা খাওয়ার আশঙ্কা অভিবাসন বিশেষজ্ঞদের। তবে পররাষ্ট্রমন্ত্রাণালয় বলছে কোনও প্রভাব পড়বে না। ধাক্কা সামলানোর চেষ্টা চলছে।

কুয়েতে অভিবাসন বিরোধী অবস্থানে যেকজন সাংসদ সক্রিয় তাদের মধ্যে সাফাহ আল হাশেম, অভিবাসীদের সুবিধাবাদী ব্যাকটেরিয়া উল্লেখ করে গত বছরই অভিবাসী বিতাড়নের প্রস্তাব দেন।

নতুন পাস হওয়া আইনে- দেশটিতে ভারতীয় অভিবাসীর সংখ্যা ১৫ শতাংশ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ৫ শতাংশের ওপরে যেতে পারবে না।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, শ্রমিকরা যে ধরনের কাজ করে আমার ধারনা এ ধরনের কাজ কুয়েতি বলেন আমিরাতি বলেন সৌদি বলেন ওরা খুব করবে না। তখন আমাদের লোকই তারা নেবে। তবে এটুুকুু ঠিক যে আগামিতে আমরা যেহারে লোক পাঠাচ্ছিলাম সেইটার অবস্থান হয়তো পরিবর্তন হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর