বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজার ৩০০

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫ হাজার ৩০০ জন মানুষ। মোট শনাক্ত ৪ কোটি ৬৮ লাখ ৯ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ১২ লাখ ৫ হাজার ১৯৪ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।

আজ সোমবার (২ নভেম্বর) করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৭৩ হাজার ৯১১ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৪৭১ জনের। দ্বি

তীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছে ১ লাখ ২২ হাজার ৬৪২ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর