গাজীপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় হুমায়ুন রশিদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার প্রায় তিন মাস পর রোববার (১ নভেম্বর) ধর্ষণের শিকার মেয়েটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ইকবাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নতুন কসবা এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা মামলার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘প্রায় এক যুগ আগে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার লতিফপুর সারদাগঞ্জ এলাকার বিধবা এক নারীকে বিয়ে করে ইকবাল। স্ত্রীকে নিয়ে ইকবাল সেখানেই বসবাস করতো। সে ওই এলাকায় টাইলস ও বিদ্যুৎ মিস্ত্রির কাজ করেন। ইকবালের স্ত্রীর প্রথম সংসারের মেয়ে (২০) গত জুলাই মাসে স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে বেড়াতে আসেন। গত ৩০ জুলাই দুপুরে বাড়িতে একা পেয়ে ইকবাল তাকে ধর্ষণ করে।’
এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
বার্তাবাজার/অমি