তুরস্কে ভূমিকম্পে নিহত বেড়ে ৭৬

তুরস্ক ও গ্রিসে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯৬২ জন। গতকাল রবিবার দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের পরপরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে বর্তমানে মোট তাবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৩৮টি করা হয়েছে। -খবর আনাদোলু এজেন্সির।

তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। এর মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর