ব্যাতিক্রমধর্মী রিয়েল এস্টেট এর সমাধানের লক্ষ্যে আজ ও আগামীর পথে এগিয়ে চলা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানী “রিয়েল ক্যাপিটা গ্রুপ” পরিবারের বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। রবিবার প্রহেলা নভেম্বর বিকাল ৪ টায় রিয়েল ক্যাপিটা গ্রুপ” এর গুলশান-১ এর কর্পোরেট ও সেলস অফিসে এ অনাড়ম্বর উৎসবের আয়ােজন করা হয়।
বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন রিয়েল ক্যাপিটা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মােঃ আনােয়ার হােসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মােহাম্মাদ আরিফুজ্জামান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাজুর আহমেদ সােহানসহ অন্যান্য পরিচালকবৃন্দ। এসময় গ্রুপের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপি নানা আয়ােজন রয়েছে রিয়েল ক্যাপিটার।
ব্যতিক্রমী রিয়েল এস্টেট সমাধানের লক্ষ্যে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা। দেশের মধ্যম আয়ের পরিবারকে একটু মনােরম পরিবেশে ছায়ানীড় দিতে বিশেষ কিস্তিতে ও সবচেয়ে কম খরচে প্লট কিংবা ফ্ল্যাটের সুব্যবস্থা করে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
রিয়েল ক্যাপিটার বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কর্ণধার, ব্যবস্থাপনা পরিচালক মােহাম্মদ আরিফুজ্জামান বলেন, ‘দেশের অন্যান্য খাতের তুলনায় বাংলাদেশের রিয়েল এস্টেট খাতটি অনেক বেশি সংবেদনশীল। কারণ এই খাতের এখনাে বিকাশ ঘটছে।
এসময় তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাজনীতি ও রাজনৈতিক অস্থিরতা, প্রজন্মগত পরিবর্তন এবং জনসংখ্যা নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করতে বা বিদ্যমান সমস্যাগুলিকে আরও প্রকট করে তুলতে
মূল ভূমিকা রাখছে এই খাতটি।
রিয়েল এস্টেট খাতের সমস্যা সমাধান সহজ কাজ নয় এবং এই সমস্যা বা চ্যালেঞ্জগুলাের দিকে আরও বেশি মনােযােগ দেয়া প্রয়ােজন বলে মনে করেন এই তরুণ উদ্যোক্ত।’
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, রিয়েল এস্টেট খাতের সমস্যা নিয়ে সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়নের মাধ্যমে এ খাতের সীমাবদ্ধতাগুলাে অনেকটাই কাটিয়ে উঠা সম্ভব। দেশের মানুষের একটি বড় অংশ এখনাে রিয়েল এস্টেট খাতে বিনিয়ােগ এবং এর সম্ভাবনা সম্পর্কে রয়েছেন অন্ধকারে। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতের সমস্যা হল সঠিক দিক নির্দেশনা এবং একটি সুনির্দিষ্ট কাঠামাের অভাব। দেশে প্রতিষ্ঠিত অনেক রিয়েল এস্টেট কোম্পানিই এখনাে মানুষকে এই খাতে বিনিয়ােগ করার জন্য আশ্বস্ত করে তুলতে পারছে না, তুলনামূলক নতুন কোম্পানিগুলাের অবস্থা আরও নাজুক।
বার্তা বাজার / ডি.এস