কল্যাণপুরের বস্তিতে আগুন: দগ্ধ ১ জনের মৃত্যু

রাজধানীর কল্যাণপুর নতুনবাজার বস্তিতে গত শুক্রবার অগ্নিকাণ্ডে দগ্ধ আনোয়ার হোসেন (২১) রোববার দুপুরের দিকে মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, দুপুর ২টার দিকে চিকিৎসাধীন তার মৃৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে ওই দিনই আইসিইউতে নেয়া হয়েছিল। একই ঘটনায় আক্তার হোসন (১৯) নামে আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। তিনি
কল্যাণপুর নতুন বাজার বস্তিতে নান্নু মিয়ার ভাঙারি দোকানে কাজ করতেন ও সেখানেই থাকতেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুরে নতুনবাজার বস্তির আগুনের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (১৯) ও আনোয়ার হোসেন (২১) দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর