মহানবীর অবমাননা হয় এমন কিছু সরকার সমর্থন করে না: তথ্যমন্ত্রী

মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননা হয় এমন কিছু সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, যে কোন ধর্মের অবমাননার বিরুদ্ধে সরকার।

তথ্যমন্ত্রী আরও বলেন, পাটগ্রামে রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক গ্রন্থাগারিক শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে মারার ঘটনায় তদন্ত চলছে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর