আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন আকবর-তামিমরা

নতুন কোচ টবি রেডফোর্ডের অধীনে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যন্স দলের ক্রিকেটাররা। এবার তারা প্রতিযোগীতামূলক ম্যাচে মাঠে নামবেন আকবর-তামিমরা।

আজ (২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে এইচপি দলের দুই দিনের ম্যাচ। এরপর আগামী ৭ নভেম্বর একটি একদিনের ম্যাচে মুখোমুখি হবেন আকবর আলী-মাহমুদুল হাসানরা। এর মধ্যে দুদিন তাদের অনুশীলনের সূচি রয়েছে।

৫ এবং ৬ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত তাদের অনুশীলনের কথা রয়েছে। গত ২৭ অক্টোবর টবি রেডফোর্ডের অধীনে এইচপি দলের ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে রয়েছেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর