রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত এসআই আকবর ভারতে পালিয়ে গেছেন। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। এমনটাই দাবি করেছে পিবিআই।
জানা যায়, আকবর একাই জাননি সঙ্গে তার আত্মীয় পরিচয়দানকারী স্থানীয় সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমানও পালিয়ে গেছেন। আর তাদের দুজনকে সহায়তা করেন হেলাল আহমদ নামে এক চোরাকারবারি। এমনটাই দাবি মামলার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ‘আকবরকে আটক করার জন্য আমরা সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালিয়েছি। আকবরের সহযোগী নোমানের সঙ্গে আকবর থাকতে পারে এমন খবরের ভিত্তিতে নোমানের কোম্পানীগঞ্জের গ্রামের বাড়ি এবং তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জেও তল্লাশি চালানো হয়। নোমানের স্ত্রী, মা ও বাবাকে জিজ্ঞাসাবাদে নোমান কোথায় আছে তা জানা যায়নি। তবে আকবর নোমানের মাধ্যমেই ১৪ অক্টোবর ভোরে সিলেট ত্যাগ করেছে এমনটা নিশ্চিত করে বলা যায়।
কেএস/বার্তাবাজার