ফুটবল খেলায় ল্যাং মারায় দু’পক্ষের গোলাগুলি

চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলায় ল্যাং মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুজন। রোববার সন্ধ্যায় উপজেলার আমিলাইশ ইউনিয়নের ব্যাংক মাঠে এ ঘটনা ঘটেছে।

সংঘর্ষে আহতরা হলেন- পশ্চিম আমিলাইশ এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুর ইসলাম (২৫) ও একই এলাকার মো. কাউসার।

জানা যায়, গত শুক্রবার আমিলাইশ ইউনিয়নের ব্যাংক মাঠে পশ্চিম আমিলাইশ ও দক্ষিণ আমিলাইশের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়। খেলায় এক পক্ষের খেলোয়াড়কে ল্যাং মারার অজুহাতে দুই পক্ষের বিরোধ বাধে। এ ঘটনা নিয়ে তৎক্ষণাৎ বাগবিতণ্ডাকে ঘিরে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। তারই জেরে রোববার আবারও দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর