রাজধানীর মোহাম্মদপুরে ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী গৃহকর্মীর পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রোববার গ্রেফতারকৃত মাসুমা বিনতে মইনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মোহাম্মদপুর শেরশাহ রোডে মাসুমা বিনতে মইনের বাসায় কাজ করতো ময়মনসিংহ থেকে আসা শিশু সুমাইয়া। কাজে যোগ দেওয়ার দুই মাস পর থেকেই তার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। নানান অযুহাতে শিশুটির ওপর চলতো অমানবিক নির্যাতন। গরম খুনতি দিয়ে ছ্যাকা দেয়ার পাশাপাশি শরীরে গরম পানি ছেটাতো পাষণ্ড মাসুমা। নির্যাতন সইতে না পেরে শিশুটি গত শুক্রবার (৩০ অক্টোবর) ওই বাসা থেকে পালিয় যায়। পরে পরিবার মোহাম্মাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
ঢাকা মেট্টোপলিটন পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, গৃহকর্ত্রী মারধোরের বিষয়টি শিকার করায় তাকে রিমান্ডে না নিয়ে তাকে জেলহাজতে পাঠিয়েছি। আমরা দ্রুত চার্জশিট দেয়ার চেষ্টা করবো।
বার্তা বাজার / ডি.এস