করোনা থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল

পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে করোনার কারণে মাঠের বাইরে ছিটকে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর পর্তুগালের ম্যাচ মিস করার পাশাপাশি জুভেন্টাস ও বার্সালোনার ম্যাচটিও মিস করেন তিনি।

তবে সব ঝামেলা পেরিয়ে অবশেষে মাঠে ফিরেছেন রোনালদো। আজ মাঠে ফিরেই করেছেন জোড়া গোল। রোনালদোর ফেরার ম্যাচে জুভেন্টাসও জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।

স্পেজিয়ার বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচের একাদশে ছিলেন না রোনালদো। তবে তাতে কোন সমস্যা হয়নি জুভেন্টাসের। ম্যাচের ১৪ মিনিটের সময় মোরাতার গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু ৩২ মিনিটে পোবেগার গোলে সমতায় ফেরে স্পেজিয়া এবং বিরতি পর্যন্ত ১-১ গোলের সমতায় থাকে ম্যাচটি

তবে বিরতির পর ৫৬ মিনিটে দিবালার বদলি হয়ে মাঠে নেমে ৫৯ মিনিটে গোল করেন রোনালদো। ৬৭ মিনিটে রেবিয়ট ব্যবধান আরো বাড়ান। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে আরো একবার গোল করে ম্যাচে জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করে রোনালদো।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর