জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি সফিউল বারী বাবুর পরিবারের থাকার জন্য একটি ফ্ল্যাট দিয়েছে বিএনপি।
রোববার তার স্ত্রী বীথিকা বিনতে হোসাইনের হাতে বিএনপির পক্ষ থেকে ফ্ল্যাটের প্রয়োজনীয় দলিলপত্র তুলে দেয়া হয়। বাবুর পরিবারকে উপহার দেয়া এই ফ্ল্যাটটি রাজধানীর হাতিরঝিল এলাকায়।
সফিউল বারী বাবুর ইস্কাটনের বাসায় গিয়ে ফ্ল্যাটের দলিলপত্র তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় শফিউল বারী বাবুর সন্তান বারী তুহিন, আয়হান বারী সাঈদ ও ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি উপস্থিত ছিলেন।
শেখ রবিউল আলম রবি জানান, বর্তমান বাজার
উল্লেখ্য, গত ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু মারা যান। মৃত্যুর পর জানা যায় তিনি স্ত্রী ও সন্তানদের জন্য তিনি কোন সম্পদ রেখে যান নি। ইস্কাটনের ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন পরিবার নিয়ে।
বার্তা বাজার / ডি.এস