প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। রোববার রাতে তার ফেসবুক আইডি থেকে এ তথ্য জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এ দিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনায় আক্রান্ত।
বার্তাবাজার/এসজে