‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ কে আসজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা স্বপন কুমার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৪ জন যুবক ও যুব মহিলার মাঝে মোট ১১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বার্তা বাজার / ডি.এস