কুষ্টিয়ার দৌলতদিয়ায় ফেন্সিডিলসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে বিজিবি। শনিবার রা ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকা থেকে তাদের ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- এজাজ মাহমুদ অনি (২৪) ও তার বন্ধু আমির হোসেন অভি (২৪)
এদের মাঝে এজাজ মাহমুদ অনি কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার গোলাম ছিদ্দিকের ছেলে ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অপরদিকে আমির হোসেন অভি শহরতলীর জুগিয়া এলাকার রমজান আলীর ছেলে ও ছাত্রলীগের সদস্য।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো: জহুরুল আলম বলেন, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দৌলতপুর সীমান্ত থেকে মোটরসাইকেলযোগে মাদক নিয়ে কুষ্টিয়া ফেরার পথে ছয় বোতল ফেনসিডিলসহ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তাদেরকে দৌলতপুর থানায় সোপোর্দ করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে