টাঙ্গাইলে সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সন্ত্রাসী হামলায় যুগান্তরের সাংবাদিক খান ফজলুর রহমান (৫০) গুরুতর আহত হয়েছে।রোববার রাত ৯ টায় উপজেলা হবিবরের ফাষ্টফুডের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববারর রাত ৯ টায় উপজেলার মুল ফটকের পাশে ফাষ্টফুডের দোকানে যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান কয়েকজন সাংবাদিক মিলে চা খাওয়ার সময় আঠারো দানা গ্রামের আতা খন্দকার,মধ্য কর্না গ্রামের হায়দার রাহমান ষ্টিলের পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। তার সহকর্মী ও আশে পাশের লোকজন মুমুর্ষ অবম্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলমের মুঠোফোনে যোগাযোগ করার করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর