লালমনিরহাটে গণপিটুনিতে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুজবে লালমনিরহাটে এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (রোববার) সন্ধ্যায় তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। এসময় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

এ বিষেয়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, অধিকতর পর্যবেক্ষণ ও কৌশলগত কারণে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, গণপিটুনিতে হত্যার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রোববার থেকে কাজ শুরু করেছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর