আইপিলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৯১ রানের বড় পূঁজি পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সূচনাটা ভাল হয়নি নাইটদের। প্রথম ওভারেই ফিরে যান নিতিশ রানা। এরপর ভালো জুটি গড়েন ত্রিপাঠি ও গিল। দুজনের ৭২ রানের জুটি ভাঙে গিল ৩৬ রানে বিদায় নিলে।
পরবর্তীতে দ্রুতই নারাইন-ত্রিপাঠি বিদায় নিলে চাপে পড়ে কলকাতা। তবে দলের হাল ধরেন অধিনায়ক ইয়ন মরগান। শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকেন মরগান। ৩০ বলে তুলে নেন ফিফটি।
ইনজুরি কাটিয়ে দলে ফিরে কিছুটা ঝড়ো ব্যাটিংয়ের আশা দেখালেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ বলে ২৫ রান করেই ফেরেন তিনি। শেষ পর্যন্ত মরগানের অপরাজিত ৩৫ বলে ৬ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৬৮ রানের ভর করে ৭ উইকেটে ১৯১ রান সংগ্রহ করে কলকাতা।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা নাইট রাইডার্স ১৯১/৭(২০)
মরগান ৬৮(৩৫)*, ত্রিপাঠি ৩৯(৩৪)
তেওয়াটিয়া ৩/২৫, তাইগি ২/৩৬।
কেএস/বার্তাবাজার