আগমনী বার্তা জানাচ্ছে শীত। আর এরই মাঝে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে যাচ্ছে করোনার প্রকোপ। তাই দেশের বিমানবন্দরসহ সকল প্রবেশ পথে পরীক্ষা বাধ্যতামূলক ও বিদেশ থেকে ফেরত আসাদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
রোববার (১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
তিনি জানান, এখন আবার সময় এসে গেছে, যারা বাইরে থেকে আমাদের দেশে আসবেন তাদের পরীক্ষা করা, কোয়ারেন্টাইনে রাখা- এটা আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস নিয়ে ঢুকছে কিনা-সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমি আশা করি, সেটা আপনারা করবেন।’
সূত্র : বাসস।
বার্তাবাজার/এসজে