সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পুর্ণ বাস্তবায়নের দাবি ইলিয়াস কাঞ্চনের

দেশের মানুষের বহু প্রত্যাশার সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পূর্ণরুপে বাস্তবায়নের দাবি জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’। আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সন্মেলনে বক্তারা জানান, ২০১৮ সালে দেশে বেশ কয়েকটি আলোচিত সড়ক দুর্ঘটনার পর ছাত্র আন্দোলনের পরে এই আইনটি পাস হয়। এর প্রায় ১৫ মাস পর ২০১৯ সালের ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল।

পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয়মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। পরবর্তীতে করোনার কারণে এই আইন যথাযথ প্রয়োগ সময়সীমা বৃদ্ধি করে এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সরকার নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ প্রয়োগে যখনই উদ্যোগ নেয় তখনই পরিবহন সেক্টরের বিভিন্ন চক্রগুলো নানাভাবে বাধা সৃষ্টি করে।গণপরিবহন চলাচল বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে দেয়। এমনকি আমাকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। যা সত্যিই দুঃখজনক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর