উদ্ধার হলেন নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ার

চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। আজ রাতে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মাদ তানভীর জানান, নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে গত ২৯ অক্টোবর সকালে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার। তার নিখোঁজের ব্যাপারে রাতেই কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। সাংবাদিক গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর