ছেলে হত্যার বিচার চেয়ে হাইকোর্টে রায়হানের মা

সিলেটে পুলিশের হেফাজতে রায়হান আহমেদ মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম। আজ (রোববার) হাইকোর্টে আবেদন করেন তিনি।এসময় তিনি বলেন, আমার ছেলেকে পুলিশি হেফাজতে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে যে রিট আবেদন করা হয়েছে আমি তার একজন আবেদনকারী (পক্ষভুক্ত) হতে চাই।

আগামীকাল (সোমবার) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ।

পুলিশ হেফাজতে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন(রিট নম্বর-৭১৩২/২০২০) করেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর