পাঞ্জাবকে সাথে নিয়েই বিদায় নিল চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। আগেই বিদায় নেওয়া চেন্নাই শেষ ম্যাচে জিতে সঙ্গে আইপিএল থেকে ছিটকে দিয়েছেন পাঞ্জাবকে।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮২ রান তুলে চেন্নাই। দারুণ খেলতে থাকা ফাফ ডু প্লেসিস ৩৪ বলে ৪৮ রান করে ফিরেন( ৪টি চার ও ২টি ছক্কা)।

এরপর আম্বাতি রাইডুকে নিয়ে দেখেশুনে খেলে যান আরেক ওপেনার রুটুরাজ গাইকোয়াদ। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে জয় তুলে নেয় চেন্নাই। গাইকোয়াদ ৪৯ বলে ৬২ ও রাইডু ৩০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিলেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল। ৫.২ ওভারের ৪৮ রানের জুটি গড়েন দু’জন। ১৫ বলে ২৬ রান করে এই সময় আউট হন মায়াঙ্ক আগরওয়াল। ১৯ বল খেলে এদিন গেইল করেন ১২ রান।

এছাড়া দীপক হুদার কল্যাণেই একটা চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় পাঞ্জাব। ৩০ বলে ঝড়ো ৬২ রানের ইনিংস খেলেন তিনি। ৩টি বাউন্ডারির সঙ্গে মারেন ৪টি ছক্কার মার। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোর–
কিংস ইলেভেন পাঞ্জাব : ১৫৩/৬ (২০)
দীপক ৬২*, রাহুল ২৯
লুঙ্গি ৩৯/৩, জাদেজা ১৭/১

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর